১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ঝিনাইদহে ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন

মোঃ মহিউদ্দীন, ঝিনাইদহ
ঝিনাইদহে তারুণ্যের উৎসবে জাতীয় ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট (বালক-বালিকা অনূর্ধ্ব ১৭) উদ্বোধন করা হয়েছে। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ স্লোগানে রোববার (১৯ জানুয়ারী) ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল আওয়াল। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী, ঝিনাইদহ জেলা ক্রীড়া কর্মকর্তা মিজানুর রহমানসহ বিভিন্ন জেলা পর্যায়ের কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন – ডিডিএলজি রথিন্দ্রনাথ রায়। পাঁচ দিনব্যাপী এ গোল্ডকাপ ফুটবলের আয়োজন করে যৌথভাবে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা।উদ্বোধনের দিনে বালক-বালিকা বিভাগে হরিণাকুন্ড উপজেলা ও ঝিনাইদহ পৌরসভা খেলায় অংশগ্রহণ করে। এ গোল্ডকাপ ফুটবলে মোট ১৭টি দল অংশগ্রহণ করছে। গোল্ডকাপের সমাপনী অনুষ্ঠান হবে ২৩ জানুয়ারী পর্যন্ত।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়