সোহেল আহমেদ, কালিগঞ্জ,
ঝিনাইদহ কালীগঞ্জ শহরের ভূষণ সরকারি নলডাঙ্গা ভূষণ হাই স্কুল রোডে ফুট গোডাউন সংলগ্ন সন্তোষ, বিদ্যুৎ,ও বিকাশ দাসে তিনটি কাঠের ফার্নিচার তৈরি ও বিক্রয়ের দোকান পুড়িয়ে ভস্মভূত হয়ে গিয়েছে। গত শনিবার দিবাগত রাত দুইটার সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে ঘটনাটি ঘটে। ওই রোডের পাহারাদাররা আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন এই সময় ঘুমন্ত এলাকাবাসী এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়, ফায়ার সার্ভিস আসার আগে দোকান তিনটি প্রায় পুড়িয়ে যায। এ সময় ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় পাশের সরকারি ফুড গোডাউন, ব্যবসা প্রতিষ্ঠান এবং আবাসিক এলাকায় আগুন না লাগে তার জন্য চেষ্টা করে রক্ষা করা হয়। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানিয়েছে তাদের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

