প্রতিদিনের ডেস্ক॥
চলমান বিপিএলে আজ কোনো ম্যাচ নেই। বিশ্রামের দিনটি ভিন্নভাবে উদযাপন করেছে ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা। চট্টগ্রাম ক্যান্টমেন্ট পাবলিক কলেজের শিক্ষার্থীদের সাথে সময় কাটিয়েছেন ঢাকার ক্রিকেটাররা। শিক্ষার্থীদের সঙ্গে ফুটবল খেলায় মেতে উঠতে দেখা যায় সাব্বির ও মুস্তাফিজুরদের। পরে গণমাধ্যমের মুখোমুখি দলটির পেসার মুস্তাফিজুর রহমান জানান বাচ্চাদের সঙ্গে আনন্দে মেশার কথা। টাইগার এই পেসার বলছিলেন, ‘আমি পিচ্চিদের সবসময় খুব ভালোবাসি। আমার এলাকাতে বলে না, যে জায়গায় বলেন স্কুলের কথা বললে আমি সেই জায়গায় যাওয়ার চেষ্টা করি। যত কাজই থাকুক এটা আমি এনজয় করি অনেক।’ পরে এক প্রশ্নে জানতে চাওয়া হয় যে ক্রিকেট নাকি ফুটবল কোনটা কঠিন। মুস্তাফিজ জানালেন, ‘যে সবগুলোই কঠিন। এখানে অনেকগুলো বল পেয়েছি খেললাম তো ফুটবল।’ পরে ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমাদের স্কুল ছিল আমরাও পড়াশোনা শেষ করেছি। বাচ্চাদের উদ্দেশে একটা কথাই বলবো তোমাদের ফিউচার তোমাদেরই গড়তে হবে। তোমাদেরকে তোমার ডিসিপ্লিন মেনে নিতে হবে। আমাদের ছোটবেলার মোবাইল ফোন ছিল না বাচ্চাদেরকে বলতে চাই মোবাইলের অ্যাডিকশন থেকে দূরে থাকতে। নিজের একটা সুন্দর জীবন গড়ে তুলতে।’ সব ক্রিকেটারেরই স্বপ্ন থাকে আইপিএল খেলার। কথাটা তাসকিন আহমেদের মুখেও ফুটেছে বেশ কয়েকবার। কিন্তু কয়েক দফায় আইপিএল মাতানোর সুযোগ থাকলেও তা হাতছাড়া করতে হয়েছে তাকে। সম্প্রতি পিএসএল ড্রাফট নিয়েও আলোচনায় ছিল তাসকিনের নাম। কিন্তু আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তাই ডানহাতি এই পেসারের মনে হতাশা কাজ করছে কি না, তা জানতে চাওয়া হয়েছিল। জবাবে তাসকিন বলেন, ‘নাহ… (দল না পাওয়া) হতাশাজনক নয়। হতাশার কী আছে! সবচেয়ে বড় বিষয় হলো, আমি যদি নিজের দেশকে ভালোমতো সেবা দিতে পারি। যেখানেই খেলি, যদি ভালো করতে পারি, সুযোগ অনেক আসবে।’ ‘এর আগে তো তিনবার আইপিএলে সুযোগ পেয়েও যেতে পারিনি। হতাশাজনক হলে তো এতদিনে গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার কথা। আমি একদমই হতাশ নই। আমার তকদিরে যেটা আছে… সামনে অনেক সুযোগ আসবে ইনশাল্লাহ।’ বিপিএলে তাসকিনের দল দুর্বার রাজশাহীর কোচ ইজাজ আহমেদ তাকে লাহোর কালান্দার্সে নেওয়ার প্রস্তাব করেছিলেন। এছাড়া পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিসও কথা চালিয়েছিলেন তার দল পেশোয়ার জালমির সঙ্গে৷ ড্রাফটে দল না পাওয়ার কারণে যে সুযোগ শেষ হয়ে গেছে, তেমনটা মনে করেন না তাসকিন। তিনি বলেন, ‘আসলে যেহেতু ড্রাফটে (নিলামে) দল পাইনি, কারও বদলি হিসেবে প্রয়োজন পড়লে নিতেও পারে। পিএসএলের ক্ষেত্রেও একই বিষয়। ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কারও কথা হয়নি। আসলে এজেন্টরা এসব যোগাযোগ করে। আমার সঙ্গে যোগাযোগ হয়নি।’ বিপিএলে ৯ ম্যাচে ২০ উইকেট নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি তাসকিন। সম্প্রতি পেয়েছেন নেতৃত্বের ভারও। তবে তার অধিনায়কত্বে গতকাল চিটাগাং কিংসের কাছে ১১১ রানের বিড় ব্যবধানে হেরেছে রাজশাহী। এদিকে তাসকিন না পেলেও পিএসএলে দল পেয়েছেন নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন।

