৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কোটচাঁদপুরের সরকার স্টোরের বেশি দামে বিক্রি করা সার আটকে দিলেন জনতা

মঈন উদ্দিন খান, কোটচাঁদপুর
কোটচাঁদপুরের বিসিআইসি ডিলার সরকার স্টোরের অবৈধ ভাবে বেশি দামে বিক্রিত সার আটকে দিলেন জনতা। মঙ্গলবার দুপুরে স্থানীয় ব্রীজঘাট মোড়ে ওই আটক করা হয়। পরে তা বাজেয়াপ্ত করে ওকসান দেয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,কোটচাঁদপুরে ৬ টি বিসিআইসি ডিলার রয়েছে। যার মধ্যে কৃষাণ টেডাস,মেসাস এনারুল ইসলাম ,সরকার স্টোর,আব্দুস সাত্তার ও নওশের আলী। এরমধ্যে সরকার স্টোর তাঁর বরাদ্দকৃত সার বিক্রি করতে পারবেন উপজেলার এলাঙ্গী ইউনিয়নে। তিনি তা বিক্রি না করে দীর্ঘদিন অবৈধ ভাবে বেশি দামে বাইরে সার বিক্রি করে আসছিল।
এর ধারাবাহিকতায় মঙ্গলবার ভ্যান চালক সাইফুল ইসলামের কাছে টিটনের নামে মেমো কেটে মহেশপুরে সার বিক্রি করেন। ওই সার গুলো ব্রীজঘাট মোড়ে আটকে দেন জনতা। এরপর বের হয় প্রকৃত ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম। এরপর আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে সার বাজেয়াপ্ত করা হয়। এর আগে গেল ১৪ জানুয়ারী জনতা আটকে দেন ৫০ বস্তা সার। পরে ওই সারগুলোয় বাজেয়াপ্ত করে ওকসান দেয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রত্যক্ষদর্শী সোলাইমান হোসেন বলেন,প্রায দিনই তারা বাইরে সার বিক্রি করেন বেশি দামে। যা ধরা যাযনি কোনদিন। মঙ্গলবার দুপুরে ভ্যানে সার তোলার সময় আমি লক্ষ্য করি। তারপর ভ্যান চালকের পিছু নিয়ে সারগুলো আটকাতে সক্ষম হয়। তিনি বলেন,যে সার বিক্রি করার কথা এলাঙ্গী ইউনিয়নে,সেই সার তিনি অবৈধ ভাবে বেশি দামে বিক্রি করে ছিল মহেশপুরের কোন স্যার বিক্রেতার কাছে। কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন,যে সারটি ভান চালকের কাছে পাওয়া গেছে,সেটা এলাঙ্গী ইউনিয়নের বরাদ্ধকৃত সার। যা তিনি বাইরে বিক্রি করতে পারেন না। তিনি বলেন, সারগুলো জনতা আটক করেন। আমরা খবর পেযে ঘটনাস্থলে যায়। এরপর ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। আর সারগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। এখন সারগুলো বিক্রি করে সরকারি কোষাগারে ওই অর্থ জমা দেয়া হবে। ডিলার প্রসঙ্গে তিনি বলেন,ঘটনাটি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি তদন্ত করে রিপোর্ট দেয়ার পর ওনি দোষী হলে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, এর আগেও ৫০ বস্তা সার আটক করে ওকসান দেয়া হয়েছিল।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়