৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

অভয়নগরে ইপিজেড প্রকল্পের বর্জ্য আমডাঙ্গা খাল অপসারণ না করার দাবীত মানববন্ধন

অভয়নগর সংবাদদাতা
অভয়নগরে নির্মনাধীন ইপিজেড প্রকল্পের রাসায়নিক বর্জ্য সরাসরি আমডাঙ্গা খালের সাথে সংযোগ না করা, আমডাঙ্গাখাল প্রশস্তকরণ ও সংস্কারের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়ছে। শনিবার সকালে যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া হাই স্কুল গেট সংলগ্ন সোহরাব প্লাজার সামনে ভবদহ পানি নিষ্কাশন ও কৃষি জমি রক্ষা জোট এবং বেসরকারী উন্নয়ন সংস্কার এর উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন ভবদহ পানি নিষ্কাশন ও কৃষি জমি রক্ষা জোটের সভাপতি অধ্যক্ষ আবু মোতালেবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অভয়নগর উপজলার পায়রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ আলম, সুদলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিকাশ মল্লিক, বেলার খুলনা বিভাগীয় সমন্ময়কারী মাহফুজুর রহমান মুকুল, উপজলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মা: গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক রাজু আহম্মেদ, জোটর সদস্য ও বন্ধুকল্যান ফাউন্ডশনের সহকারী পরিচালক এস এম ফারুক হোসন ও স্বেছাসবক দলের সভাপতি মোল্যা হাবিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুদলী এসটি কলজর অধ্যক্ষ আব্দুল লতিফ। মানববন্ধনে এনজিও কর্মী, উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন। বক্তারা দ্রুত তাদের দাবী মেন নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়