১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

হামে আরো ৪ শিশুর মৃত্যু

প্রতিদিনের ডেস্ক:
দেশে ২৪ ঘণ্টায় হামে আরো ৪ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩ জন হাম উপসর্গ নিয়ে মারা গেছে। একজন নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৭২ জন।সোমবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ হাজার ৯২৩ জনে।রবিবার (১৪ জুন) সকাল থেকে সোমবার (১৫ জুন) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছে ৬৪ জন। এখন পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ৩৮৭ জন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ হাজার ৪৬৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৭ হাজার ৮৭৮ জন।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৫৬৩ জনের। এছাড়া নিশ্চিত হামে এ পর্যন্ত মারা গেছেন ৯৩ জন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়