মঈন উদ্দিন খান, কোটচাঁদপুর
আগামী ১৮ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলা বিএনপির জনসভা জন সমুদ্রে পরিণত হবে। লক্ষাধিক লোকের সমাগম হবে। যা দেখে বর্তমানে যারা গলাবাজি করছে তারা টাল মেটাল হয়ে যাবে। মনের মিল অমিল থাকতেই পারে। বিএনপি নেতাকর্মীরা গ্রুপিংয়ে বিশ্বাসী না। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সবাই ঐক্যবদ্ধ। তারেক রহমানের নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাবে দেশ। পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলার দবীতে ও সকল চ্যালেঞ্জ মোকাবেলায় নেতাকর্মীরা প্রস্তুত কোটচাঁদপুরে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু। শুক্রবার বিকালে মেইন বাজার পিজন ক্লাবে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৮ ফেব্রুয়ারী ঝিনাইদহ জেলা বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাউদ্দিন বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সাধারণ সম্পাদক আবুল কাশেম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল মাখন, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন আর রশিদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া, পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ সরদার, পৌর বিএনপির সহ-সভাপতি শাহরিয়ার রহমান মামুন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ আলম মামুন, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সিদ্দিক, সদস্য সচিব হাফিজুর রহমান, উপজেলা কৃষকদলের রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হুমায়ুন কবির হীরা,পৌর ছাত্রদলের সদস্য সচিব ফজলে রাব্বি, পৌর প্রজন্ম দলের সভাপতি হাফিজুর রহমান প্রমুখ। প্রস্তুতি সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু। এ সময় বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মি উপস্থিত ছিলেন

