৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

৫ মিনিটে ঝটপট মরিচের আচার

প্রতিদিনের ডেস্ক:
ঝাল খেতে ভালোবাসেন অনেকেই। খিচুড়ি কিংবা ডাল বা সবজির সঙ্গে পরিবেশন করতে পারেন ঝাল ঝাল মরিচের আচার। আবার রুটি কিংবা পরোটার সঙ্গেও দারুণ মুখরোচক এই আচার। রেসিপি জেনে নিন। ২৫-৩০টি কাঁচা মরিচ গ্রিন্ড করে নিন মিহি করে। প্যানে তেল গরম করে ১ চা চামচ করে দিয়ে দিন কালোজিরা, আস্ত জিরা ও মৌরি। কিছুক্ষণ নেড়ে ব্লেন্ড করে মরিচের মিশ্রণ দিয়ে অল্প আঁচে নাড়তে থাকুন। কিছুক্ষণ নেড়ে ২ চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, দেড় চা চামচ কাশ্মিরি মরিচের গুঁড়া ও আধা চা চামচ হলুদের গুঁড়া দিন। কিছুক্ষণ নাড়ুন। এরপর ১/৪ কাপ ফেটানো দই দিয়ে দিন। নাড়তে থাকুন। তেল আলাদা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়