৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

জামায়াত নেতা এটিএম আজহারের মুক্তির দাবিতে নড়াইলে বিক্ষোভ

রেজাউল করিম, লোহাগড়া
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নড়াইলে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নড়াইল জেলা জামায়াতের ব্যানারে শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে শুরু হয়ে চৌরাস্তা প্রদক্ষিণ করে জেলা জামায়াতের অফিসের সামনে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয় পরে সংগঠনটির জেলা আমীর ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আতাউর রহমান বাচ্চু সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও নড়াইল জেলা জামায়াতের সাবেক আমীর মির্জা আশেকে এলাহী, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হুসাইন, সহকারী সেক্রেটারি আইয়ুব হোসেন খান, সদর উপজেলা আমির আব্দুল্লাহ আল আমিন, পৌর আমির জাকির হোসেন ও জেলা ছাত্রশিবিরের সভাপতি এসএম সালাউদ্দিন প্রমুখ। বক্তারা অবিলম্বে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি করেন। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়