রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ায় গাছ থেকে তেঁতুল পাড়তে গিয়ে জাফর খন্দকার ওরফে বাশি গাছি (৭০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে দিকে জাফর গাছী ইতনা র্পূব পাড়ায় এক ব্যক্তির বাড়িতে তেঁতুল পাড়ার জন্য গাছে ওঠে। কিছু সময় পরে হঠাৎ করে তিনি গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় ইতনা বাজারে গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানে জাফর গাছীর মৃত্যু হয়। লোহাগড়া থানার অফসিার ইনর্চাজ আশকিুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় নিহত ব্যক্তিকে দাফনের অনুমতি প্রদান করা হয়েছে।

