২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

চার দিন পর বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন শুরু

প্রতিদিনের ডেস্ক:
দিনাজপুর বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপ বিদ্যুৎকেন্দ্র চারদিন বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকার পর গতরাতে পুনরায় উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।গতকাল শনিবার রাত সাড়ে ১২টায় দিনাজপুর বড় পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার রাত ১২টার পর থেকে বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের এক নম্বর ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়েছে।চালু হওয়া বিদ্যুৎ উৎপাদন ইউনিটটি ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন হলেও তা থেকে আপাতত, প্রতিদিন ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে। উৎপাদন হওয়া বিদ্যুৎ গতকাল শনিবার মধ্যরাত থেকেই জাতীয় গ্রেডে সরবরাহ করা হচ্ছে।তিনি বলেন, এক নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদনে বর্তমানে ৮’শত থেকে ৯’শত টন কয়লার প্রয়োজন হচ্ছে। তাপ বিদ্যুৎকেন্দ্রের পাশেই বড় পুকুরিয়া কয়লা খনিতে পর্যাপ্ত পরিমাণ কয়লা মজুদ রয়েছে।এদিকে ২ নম্বর ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে গত ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। শুধু সচল ছিল ১ নম্বর ও ৩ নম্বর ইউনিট, যা থেকে প্রায় ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে জাতীয় গ্রীডে সরবরাহ করা হয়। যান্ত্রিক ত্রুটির কারণে গত ১৫ ফেব্রুয়ারি ৩ নম্বর ইউনিট বন্ধ করে দেওয়া হয়। শুধু চালু ছিল এক নম্বর ইউনিটটি।সেই ইউনিটে বয়লারে লিকেজ হওয়ায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে গত ১৭ ফেব্রুয়ারি বিকেলে ১ নম্বর ইউনিটটিও বন্ধ করা হয়। ফলে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায় বিদ্যুৎকেন্দ্রের ৩টি ইউনিটের উৎপাদন কার্যক্রম। বিদুৎকেন্দ্রটি চারদিন বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকার পর, মেরামত শেষে গতকাল শনিবার মধ্যে রাত থেকে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়েছে।বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবুবকর সিদ্দিক নিশ্চিত করে বলেন, “গত ১৭ ফেব্রুয়ারি বিকালে চলমান ১২৫ মেগাওয়াটের ১ নম্বর ইউনিটে বয়লারে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ করে দেওয়া হয়। এর আগে ১৫ ফেব্রুয়ারি তাপ বিদ্যুৎকেন্দ্রের সচল ৩ নম্বর ইউনিটিও একই কারণে বন্ধ হয়ে যায়। তাপ বিদ্যুৎকেন্দ্রের এক নম্বর ইউনিট মেরামত শেষে গতকাল শনিবার মধ্যে রাত থেকে বিদ্যুৎ কেন্দ্রের ওই ইউনিটটি চালু করা সম্ভব হয়েছে। তবে ৩ নম্বর ইউনিটটি মেরামত কাজ চলমান রয়েছে, আশা করা যায়, খুব দ্রুততম সময়ের মধ্যে সেটি চালু করা সম্ভব হবে।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়