প্রতিদিনের ডেস্ক॥
অস্ট্রেলিয়ান এক দম্পতি ছুটি কাটাতে ভেনিসে যাচ্ছিলেন। মেলবোর্ন থেকে দোহাগামী কাতার এয়ারওয়েজের ফ্লাইটের সময় মিচেল রিং এবং তার সঙ্গী জেনিফার কলিনের পাশের নারী যাত্রী করিডোরে হঠাৎ পড়ে যান। ক্রুরা ওই নারীর জ্ঞান ফেরানোর চেষ্টা করছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত তাকে বাঁচানো যায়নি। ওই দম্পতি সিএনএন-এর সহযোগী নাইন নেটওয়ার্ককে ঘটনা জানিয়েছেন। মিচেল রিং বলেন, ‘ঘটনাটি বেশ হৃদয়বিদারক ছিল।’ কিন্তু এরপর মিচেল রিং তার সঙ্গে ঘটে ঘটনায় হতবাক হয়ে যান বলে জানান। সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, ক্রুরা মরদেহটিকে বিজনেস ক্লাস সেকশনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু সংকীর্ণ করিডোরের কারণে লাশ সরাতে পারেননি বলে রিং জানান। রিং বলেন, ‘ক্রুরা এ ঘটনায় কিছুটা হতাশ পড়েন এবং এক পর্যায়ে তারা কেবল আমার দিকে তাকাচ্ছিল। তা আমার পাশে আসন খালি দেখতে পেল। আমাকে তখন শুধু বলল, ‘আপনি কি দয়া করে সরে যেতে পারেন?’। আমি উত্তর দিলাম ‘হ্যাঁ, কোনো সমস্যা নেই এবং তারপরেই ওই নারীর লাশটি আমার পাশের আসনে বসিয়ে দিল।

