২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

অস্ট্রেলিয়ায় শনিবার থেকে রোজা শুরু

প্রতিদিনের ডেস্ক॥
অস্ট্রেলিয়ায় আগামী শনিবার (১ মার্চ) থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে।শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এ ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ান ফতোয়া পরিষদ।অস্ট্রেলিয়ার জাতীয় ইমাম পরিষদ জানিয়েছে, দেশটির গ্রান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদ ও ফতোয়া পরিষদের ইমামদের দীর্ঘ আলোচনা শেষে রোজা শুরুর এ তারিখ ঘোষণা করা হলো। ভৌগলিক অবস্থান এবং টাইম জোনের কারণে, চন্দ্রপঞ্জিকার হিসাব-নিকাশ করে পৃথিবীর অন্যান্য দেশের আগে রমজান মাস শুরুর ঘোষণা দিতে পারে। গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ ফতোয়া কাউন্সিলের সঙ্গে আলোচনা করে জানিয়েছেন, সিডনি শহরে রমজানের চাঁদটি অস্ত যাবে সন্ধ্যা ৭টা ৪৪ মিনিটে। এতে সূর্যাস্তের পরও সেখানে চাঁদটি আকাশে ১২ মিনিট পর্যন্ত দেখা যাবে। অপরদিকে পার্থ শহরে নতুন চাঁদটি ৭টা ৮ মিনিটে অস্ত যাবে। সেখানে সূর্যাস্তের পর চাঁদটি আকাশে আরও ১৬ মিনিট অবস্থান করবে। এতে খুব সহজেই চাঁদটি দেখা যাবে। এসব তথ্য জানিয়ে অস্ট্রেলিয়ার ফতোয়া পরিষদ বলেছে, আগামী শনিবার (১ মার্চ) থেকে এই দেশে পবিত্র রমজান মাস শুরু হবে। প্রথম তারাবিহর নামাজ পড়তে হবে আজ শুক্রবার।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়