২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি মীন রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি বৃহস্পতি, গ্রহপিতা রবি ও দ্বৈত্যকুল গুরু শুক্রের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে সিংহ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। অর্থ সুনাম যশ প্রতিষ্ঠার গ্রাফ চাঙা হবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
সফলতার চাবি হাতের মুঠোয় আসবে। শিক্ষার্থীরা বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে জীবন গড়বে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে। ধার কর্জ ঋণ মুক্ত হবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
নিত্যনতুন বাণিজ্যিক স্বপ্ন পূরণ হবে। কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। শিক্ষার্থীরা মৌজমস্তিতে কাটাবে। মামলা মোকদ্দমায় জয়ী করবে। শত্রু ও বিরোধীপক্ষরা পরাস্ত হবে। প্রেম বন্ধুত্ব বিনোদন শুভ।
মিথুন [২১ মে-২০ জুন]
ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে। নিত্যনতুন প্ল্যানপ্রোগ্রাম বাস্তবায়িত হবে। মন ধর্ম ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। মনের অভিলাষ পূর্ণ হবে। প্রেমীযুগলের প্রেম সমাজে স্বীকৃতি পাবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। সন্তানদের গতিবিধির ওপর নজর দিন। শ্রমিক কর্মচারী ওপর তীক্ষè নজর রাখুন। দাম্পত্য জীবন কটুতায় ভরে উঠবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। জীবনসঙ্গীরা কর্ম পেতে পারে। গৃহবাড়িতে আসবাবপত্রের পসরা সাজবে। সঞ্চয়ী ও মিতব্যয়ী হতে হবে।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
কর্মে অমনোযোগ ও ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। সিজনাল রোগব্যাধির প্রকোপ বাড়তে পারে। প্রেমীযুগলের প্রেম ভেঙে দিতে পারে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি আকৃষ্ট থাকবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা। গৃহবাড়ি ও যানবাহন বদলের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। শত্রুরা পিছু হটবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। কন্যা সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। দ্বিচক্রযান বর্জনীয়। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
কর্মের সুনাম যশ প্রতিষ্ঠার পথ সুগম করবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে। ধৈর্য সাহস মনোবল জনবল বাড়বে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। বিবাহযোগ্যদের বিবাহের পথ খুলবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
ব্যাংক ব্যালেন্স ফুলেফেঁপে উঠবে। গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হবে। শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। দীর্ঘদিনের ধারকর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
পরিবারে ছোট্ট মুখের আগমন ঘটতে পারে। নিত্যনতুন স্বপ্ন পূরণের সম্ভাবনা। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে। দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে। ঝটকা উপার্জনের পথ খুলবে। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে। মনের অভিলাষ পূর্ণ হবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
ব্যবসা-বাণিজ্যে লোকসান গুনতে হবে। দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। দ্বিচক্রযান বর্জন করুন। প্রেম বন্ধুত্বে ফাটল ধরতে পারে। দুর্যোগের মেঘে আচ্ছন্ন থাকবে। সংকটকালে স্বজনরা দূর থেকে মজা দেখবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়