উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বিএনপি’র আঞ্চলিক কার্যালয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজগঞ্জ বিএনপি‘র কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ঝাঁপা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান ও আগামী দিনের চেয়ারম্যান প্রার্থী মোঃ মফিজুর রহমান (মফিজ) এর সাথে ইফতারি শেষে মতবিনিময় করেন জেলা যুবদল নেতা মোঃ বাবুল আক্তার, পারভেজ আলম, আসাদুজ্জামান আসাদ, বিএনপি নেতা তুহিন মামুদ প্রমুখ। মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

