৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক সি আর আবরার

প্রতিদিনের ডেস্ক
অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পেতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সি আর আবরার।মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।তিনি বলেন, ‘‘আগামীকাল শপথগ্রহণ আছে। নতুন উপদেষ্টা শপথ নেবেন। তিনি হলেন অধ্যাপক সি আর আবরার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তার প্রচুর লেখালেখি আছে।’’স্বরাষ্ট্র সচিবকিশোর গ্যাংয়ের ছেলেরা দৌড়াচ্ছে, ভারী বুট পরা পুলিশ তার পিছনে দৌড়াতে পারে নাবাংলাদেশের সংস্কার কর্মসূচিকে সমর্থন করে ইইউ: হাদজা লাহবিব‘‘আগামীকাল তিনি শপথ নেবেন। আমরা আশা করছি তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন। অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ অনেকদিন ধরে বলছিলেন যে তিনি একইসঙ্গে দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পারছেন না,’’ বলেন শফিকুল আলম।তিনি আরো বলেন, ‘‘এজন্য অধ্যাপক সি আর আবরার আসছেন আমাদের সঙ্গে। তিনি সম্ভবত শিক্ষার দায়িত্ব নেবেন।’’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়