৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি মীন রাশির জাত ব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি বৃহস্পতি, প্রেমের দেবতা শুক্রাচার্য ও সেনাপতি মঙ্গলের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে তুলা রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। স্বাস্থ্যবিধি মেনে চলুন। কর্ম অর্থ মোক্ষ সুনাম যশ প্রতিষ্ঠা হাত বাড়িয়ে ধরবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
পিতামাতার পূর্ণ সহযোগিতা পাবেন। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। হারানো ধনসম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে। আত্মীয়স্বজনের সঙ্গে সখ্যতার মেলবন্ধন রচিত হবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
শিক্ষার্থীদের দিনটি গর্বের হবে। জীবিকা অর্জনের ভীত মজবুত হবে। অমাবস্যার অন্ধকার দূর হবে। মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হয়ে উঠবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে।
মিথুন [২১ মে-২০ জুন]
দাম্পত্য জীবন কটুতায় ভরে উঠবে। পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্যের অবনতি ঘটবে। সহকর্মীদের সঙ্গে সম্প্রীতি বজায় রাখুন। আয় বুঝে ব্যয় করতে হবে। টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। পরিবারে নতুন মুখের আগমন ঘটতে পারে। শূন্য পকেট পূর্ণ হবে। ব্যাংক ব্যালেন্স বাড়বে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। লাইফস্টাইল বদলাবে। কামনা বাসনা পূর্ণ হবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
কর্মপ্রত্যাশীদের মুখে হাসি ফুটবে। নিত্যনতুন ব্যবসার পরিকল্পনা বাস্তবায়িত হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। মামলা-মোকদ্দমায় জয়লাভ করবেন। হাত বাড়ালেই সফলতার চাবি পাবেন।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। সফলতার সূর্য ফোকাস মারবে। সন্তানদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। হারানো বুকে ধন বুকে ফিরবে। পিতামাতা ও গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ পাবেন। মামলা মোকদ্দমায় জয়ী হবেন। লৌকিকতা পরিহার করুন।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। নেশা মদ্য জুয়া থেকে দূরে থাকুন। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে। দাম্পত্য সুখ বিনষ্ট হতে পারে। গুপ্ত ও প্রকাশ্য শত্রুর চাপ বাড়বে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
অংশীদারি ব্যবসায় বহুল প্রচার ও প্রসার ঘটবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসবে। বিবাহযোগ্যদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। সন্তানদের জন্য দিনটি স্মরণীয় হবে। প্রেমীযুগলের মন আনন্দে নাচবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। লটারি জুয়া রেস এড়িয়ে চলুন। ভয় লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদের গুটিয়ে রাখতে হবে। কলকারখানায় উৎপাদন কমবে। শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষè নজর রাখুন।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। মেধা প্রযুক্তি কৌশল জাগ্রত হবে। পিতা-মাতার সঙ্গে মতানৈক্য দূর হবে। হাত বাড়ালেই সফলতা পাবেন। শত্রু ও বিরোধীরা পরাস্ত হবে। গৃহবাড়ি ভূসম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
শূন্য পকেট পূর্ণ হবে। লৌকিকতায় প্রচুর ব্যয় হতে পারে। অংশীদারি ব্যবসায় বহুল প্রচার ও প্রসার ঘটবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইবে। দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। কোমল শিশুরা পুরস্কৃত হবে। জমিজমা সংক্রান্ত ঝামেলা মিটবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
হারানো বুকের ধন বুকে ফিরবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। স্বপ্ন পূর্ণ হাতের মুঠোয় আসবে। ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। বৈদশিক সূত্রে লাভবান হবেন। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। রাগ জেদ আবেগ বর্জন করুন। সন্তানদের গতিবিধির ওপর নজর রাখুন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়