৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

সবজির সঙ্গে মাংসের মজাদার যুগলবন্দি

প্রতিদিনের ডেস্ক:
সবজির সঙ্গে মাংসের মজাদার যুগলবন্দি বেশ জমে ওঠে। পছন্দসই সেই মাংসের রেসিপি
উপকরণ :খাসির মাংস ১ কেজি, পিঁয়াজ বাটা ১/৪ কাপ, আদা বাটা ১ টে. চামচ চামচ, রসুন বাটা ১ টে. চামচ, দারুচিনি ২-৩ টুকরা, এলাচ ২-৩ কাপ, চিনি ২ চা চামচ, লবণ স্বাদমতো, মরিচ বাটা ১ টে. চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, পিঁয়াজ স্লাইস ৬টি, নতুন গোল আলু ৫/৬টি, টমেটো স্লাইস ২টা, গাজর স্লাইস ১ কাপ, পিঁয়াজ স্লাইস ১ কাপ, ক্যাপসিকাম ডুমো করে কাটা ১/২ কাপ, পিঁয়াজ পাতা পছন্দমতো, ধনে পাতা ইচ্ছামতো, তেল ১/২ কাপ, দই ১/২ কাপ। প্রণালি : মাংস টুকরা করে ধুয়ে নিন। বাটা মসলা, গুঁড়ো মসলা, দই, লবণ দিয়ে মাখিয়ে মেরিনেট করে রাখুন। ১ ঘণ্টা পর মাংস হাঁড়িতে করে চুলায় দিন। আান্দাজমতো অল্প ফুটানো পানি দিয়ে সিদ্ধ হতে দিন। মাংস তেলের ওপরে উঠে এলে সবজিগুলো দিয়ে দিন। ভালো করে ভাজুন। গরম গরম পরিবেশন করুন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়