১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

ভ্যান চুরির ঘটনায় যশোর খয়েরতলা ও হাসপাতালে সংঘর্ষে ৮ জন জখম

নিজস্ব প্রতিবেদক
যশোর খয়েরতলা ও হাসপাতালের জরুরী বিভাগে দু’দফায় সংঘর্ষে জড়িয়ে ৮ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে প্রথম দফায় সংঘর্ষ বাধে খয়েরতলায়। সেখানে দু’পক্ষের লোকজন কম-বেশি রক্তাক্ত জখম হয়। তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে আনা হলে জরুরী বিভাগে দ্বিতীয় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। কিল-ঘুষি ও ধাক্কা-ধাক্কিতে উভয়পক্ষের মোট ৮ জন গুরুতর জখম হয়েছেন। তাদের মারামারিতে হাসপাতালে ত্রাসের সৃষ্টি হয়। এক পর্যায়ে হাসপাতালের কর্মচারী ও পুলিশের যৌথ হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রাপ্ত তথ্যানুযায়ী, একটি ভ্যান চুরির ঘটনাকে ঘিরে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রথমে খয়েরতলায় ও পরে হাসপাতালের জরুরী বিভাগে দ্বিতীয় দফায় সংঘর্ষ হয়। এতে আহত হয়ে ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতরা হলেন-প্রথমপক্ষের নুরপুরের জামাল গাজীর ছেলে বিল্লাল হোসেন (৩৯), একই গ্রামের মৃত জাহাতাপের ছেলে রাজু, বিল্লালের ছেলে মাহিম। দ্বিতীয়পক্ষের আহত হয়েছেন একই গ্রামের মৃত নোয়াখালী বেপারীর ছেলে মনা হোসেন (৫৫), তার ছেলে মিঠুন (৩২), যাহাতাপ মণ্ডলের ছেলে সজীব (৩৫), মোশারফ হোসেনের ছেলে বাবু (৪৫)। এ বিষয়ে কোতয়ালি থানা পুলিশ জানিয়েছে-হাসপাতালে যখন মারামারি ঘটনা ঘটে, তখন ইফতার চলছিল। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়