প্রতিদিনের ডেস্ক
সম্পত্তি বিক্রি করছেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। মুম্বইয়ে তার একাধিক বাড়ি আছে। গত ৩রা মার্চ চারটি ফ্ল্যাট বিক্রি করেছেন তিনি। ১৬ কোটি ৭০ লাখ টাকায় বিক্রি করেছেন এগুলো। তার এই পদক্ষেপ নিয়ে শুরু হয়েছে জল্পনা। প্রশ্ন উঠেছে যে প্রিয়াংকা কি এবার বলিউডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চান।

