৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

যৌন নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে নড়াইলে বিক্ষোভ মিছিল

নড়াইল সংবাদদাতা
দেশব্যাপী যৌন নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে রুখে দাড়াবার অঙ্গিকার নিয়ে নড়াইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩ টায় সড়ক আন্দোলন নড়াইল জেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।এর আগে শহরের পুরাতন বাসটার্মিনাল এলাকা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এসময় নিরাপদ সড়ক আন্দোলন নড়াইলের সভাপতি লামিয়া সুলতানা,সাধারন সম্পাদক মোঃ হাসিবুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক এইচ এম মনিরুজ্জামানসহ কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়