৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

সাতক্ষীরায় গ্রাহকের ২৯ লক্ষাধিক টাকা আত্মসাৎ,দুদকের মামলা

জলিল আহমেদ, তালা
সাতক্ষীরার তালা উপজেলায় ব্যাংক প্রতারণার অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্তরা হলেন-উপজেলার ডিজিটাল পোস্ট সেন্টার ও ব্যাংক এজেন্টের পরিচালক মো. আতাউর রহমান (৩৫), স্থানীয় বাসিন্দা সুদিন কুমার বেদ (৪০), নাজমুল হোসেন (২৫) ও টুটুল দেবনাথ (২৬)। অভিযোগ সূত্রে জানা গেছে, ব্যাংক এশিয়ার কিছু অসাধু কর্মকর্তা ও পোস্ট অফিসের কর্মচারীরা গ্রাহকদের কাছ থেকে টাকা গ্রহণ করলেও তা একাউন্টে জমা না দিয়ে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করতেন। দীর্ঘদিন ধরে চলতে থাকা এ প্রতারণার মাধ্যমে প্রায় ২৯ লাখ ৯০ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এক ভুক্তভোগী গ্রাহকের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্তে প্রতারণার সত্যতা মিললে দণ্ডবিধির ৪০৬/৪২০/৪০১ ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়। দুদকের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ে মামলাটি রুজু করেন জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মহসিন আলী। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় ভুক্তভোগীরা দ্রুত ন্যায়বিচার পাওয়ার দাবি জানিয়েছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়