সোহেল আহমেদ, কালীগঞ্জ
পরকীয়ার জেরে যশোর অগ্নিদগ্ধ যুবক এহসানুল ইসলাম অর্কিড ঢাকা মেডিকেল কলেজ বাণ ইউনিটে ৫দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রোববার রাতে মারা গেছে। সে কালিগঞ্জ বাসস্ট্যান্ড গনি সাইকেল স্টোরের মালিক ওসমান গনির ছেলে। পরিবারের অভিযোগে জানা গেছে, কালীগঞ্জ শহরের কাঁঠালবাগান এলাকার দুই সন্তানের জননী তারিন খাতুনের সাথে পরকীয়ায় জড়িয়ে পরে গনি সাইকেল স্টোরের মালিক কাঠাল বাগান এলাকার ওসমান গনির ছেলে এহসানুল ইসলাম অর্কিড ( ৩২)। এক মাস আগে অর্কিড তারিনকে নিয়ে পালিয়ে বিয়ে করে। এরপর থেকে অর্কিড ও তারিন পলাতক ছিল। গত ৫ মার্চ সকাল ৭ টায় যশোর পুরাতন কসবা রায়পাড়া বটতলা মসজিদের কাছে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। মোবাইলে খবর পেয়ে পরিবারের লোকজন অর্কিডকে উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ঢাকা মেডিকেল কলেজ বাণ ইউনিটে নিয়ে যাওয়ার পরামর্শ দিন এবং ওই দিন ঢাকা মেডিকেল কলেজে তার ভর্তি করা হয়েছিল। এহসানুল ইসলাম অর্কিড ঢাকা মেডিকেল কলেজ বাণ ইউনিটে ৫দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রোববার রাতে মারা গেছে

