২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

মোংলায় শিশু ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত গ্রেফতার

এনামুল কবির, মোংলা
মোংলায় শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি মালেক ফকিরকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ মার্চ) বরগুনা থেকে তাকে গ্রেফতার করা হয়। মালেক মোংলা পৌর শহরের আরাজী মাকোরঢোন গ্রামের মৃত শামসু ফকিরের ছেলে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় শিশুটি তার মামার বাসার সামনে খেলা করছিল। এ সময় চকোলেটের প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা করেন মালেক। তিনি আরো জানান, মালেকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোংলা থানায় রবিবার মামলা করেন শিশুটির মামা। বুধবার বিকেলে বরগুনা জেলা সদরের ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের নলিবাজার থেকে মালেককে গ্রেফতার করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়