২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

প্রতিদিনের ডেস্ক:
চার দিনের সফর শেষে আজ ঢাকা ছাড়লেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস।রোববার (১৬ মার্চ) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। বিমানবন্দরে তাকে বিদায় জানান প্রধান উপদেষ্টার পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান।এর আগে গত বৃহস্পতিবার চার দিনের সফরে অ্যান্টোনিও গুতেরেস ঢাকা আসেন। সফরের দ্বিতীয় দিন শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি লাখো রোহিঙ্গাদের সঙ্গে ইফতারে অংশ নেন।সফরের তৃতীয় দিন শনিবার সকালে জাতিসংঘ কান্ট্রি টিম বাংলাদেশের সাথে তিনি বৈঠকে অংশ নেন। এরপর দুপুরে রাজনৈতিক দলগুলোকে নিয়ে গোলটেবিল বৈঠক করেন। পরে তরুণ সমাজের প্রতিনিধিদের সাথেও বৈঠক করেন। এদিন বিকালে পররাষ্ট্র উপদেষ্টার সাথে যৌথ সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনের পর অংশ নেন ইফতার ও আর্লি ডিনার সেশনে। এ সময় বাংলাদেশকে সবরকম সহযোগিতার আশ্বাস দেন অ্যান্টোনিও গুতেরেস। পাশাপাশি বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেন তিনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়