১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

শার্শায় বৃদ্ধাকে হত্যাকাণ্ডের পলাতক প্রধান আসামি অপু মোড়ল গ্রেফতার

বাগআঁচড়া প্রতিনিধি
যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়নের পিঁপড়াগাছী গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রহিমা খাতুন (৭৪) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার ঘটনায় পলাতক প্রধান আসামি অপু মোড়ল (৩০) কে প্রতিনিধি করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে শার্শা থানা পুলিশ তাকে আটক করে। প্রতিনিধিকৃত অপু মোড়ল শার্শার পিঁপড়াগাছী গ্রামের আব্দুস সামাদ মোড়লের ছেলে। শার্শা থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, অপু মোড়ল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শাহাদাৎ হোসেনের নেতৃত্বে এএসআই আবু সাঈদসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেয়। অভিযান শেষে অপুকে আটক করে শার্শা থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি দুপুরে পাওনা টাকা চাওয়া নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পিঁপড়াগাছী গ্রামের মৃত নবীছদ্দীন গাজীর স্ত্রী রহিমা খাতুনকে পিটিয়ে হত্যা করা হয়। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত অপু মোড়ল তাকে নির্মমভাবে আঘাত করেন, যার ফলে ঘটনাস্থলেই রহিমা খাতুনের মৃত্যু হয়। ঘটনার পরপরই অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে যান। পরবর্তীতে নিহতের পরিবারের পক্ষ থেকে ৬ ফেব্রুয়ারি শার্শা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার নম্বর ০৯, জিআর-২৮/২৫, ধারা-৩০২/৩৪, পেনাল কোড-১৮৬০। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, আটককৃত আসামিকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়