১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

অবৈধভাবে ভারত প্রবেশকালে চার বাংলাদেশি আটক

মহেশপুর সংবাদদাতা
ঝিনাইদাহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশকালে চারজন বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকরা গোপালগঞ্জ ও সাতক্ষীরা জেলার বাসিন্দা আটকদের মধ্যে দুইজন পুরুষ, একজন নারী এবং একজন শিশু রয়েছে। শুক্রবার(২৮ মার্চ) সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন মহেশপুর ৫৮ বিজেপির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,উপজেলার কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বাংলাদেশের অভ্যন্তরে চাপাতলা গ্রামের রফিকুল ইসলামের গোলাপ বাগানের সামনে পাকা রাস্তার উপর থেকে নিয়মিত টহল পরিচালনা করে চারজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে থানায় সোপর্দ করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়