রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের কালিয়া উপজেলায় চকলেটের প্রলোভন দেখিয়ে এক শিশুকে (৭) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ইছাদুল শিকদার (১৬) নামে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেছে শিশুটির পরিবার। শনিবার ভোররাতে কালিয়া থানা পুলিশ ওই ইছাদুল শিকদারকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে কালিয়া উপজেলার একটি গ্রামে ভুক্তভোগী ওই শিশুটি বাড়ির পাশের দোকান থেকে ডিম কিনে বাড়ি ফিরছিল। প্রতিমধ্যে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌছালে ইছাদুল শিকদার নামে এক কিশোর তাকে চকলেটের প্রলোভন দেখিয়ে বিদ্যালয়ের বাথরুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় ওই শিশুর পিতা শুক্রবার রাতে কালিয়া থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। পরে শনিবার ভোররাতে অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোর ইছাদুল শিকদারকে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ওসি রাশিদুল ইসলাম জানান, শনিবার ভোর রাতে অভিযুক্ত ওই কিশোরকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
