২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

মহান মে দিবস ও শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
মহান মে দিবস ও যশোর জেলা শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপন করার লক্ষ্যে এক জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা শ্রমিক দলের সভাপতি আবু জাফর শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জননেতা অনিন্দ্য ইসলাম অমিত। মহান মে দিবস ও যশোর জেলা শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম। মহান মে দিবস ও যশোর জেলা শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় এছাড়াও যশোর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, যশোর সদর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি হাফিজুর রহমান হাফিজ ও সাধারণ সম্পাদক ফিরোজ আলম সহ শ্রমিক দলের ১৯টি ইউনিটের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়