৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে পারভেজ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সোহেল আহমেদ, কালিগঞ্জ
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার প্রতিবাদে এবং দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে ঝিনাইদহের কালিগঞ্জ মাহাতাব উদ্দিন ডিগ্রী কলেজে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ এপ্রিল সকাল ১১ টার সময় সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রী কলেজ ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদলের কলেজ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহ, সদস্য সচিব মৌসুমী উদ্দিন শোভন, পৌর ছাত্রদলের আহবান জুয়েল রানা, সদস্য সচিব তরিকুল ইসলাম সহ অন্যান্য। বক্তারা পারভেজ হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়