৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাংলা মদ সহ মহিলা আটক করেছে

সোহেল আহমেদ, কালিগঞ্জ
ঝিনাইদহ কালীগঞ্জে আইন শৃঙ্খলা অবনতির কারণে যত্রতত্রভাবে মাদকদ্রব্য বেচাকিনা ও সেবনের খবর পত্রপত্রিকায় প্রকাশিত হওয়ায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী কালীগঞ্জের ঢাকালিয়া পাড়ায় অভিযান চালিয়ে উজ্জ্বল দাসের বাড়ি থেকে বিপুল পরিমাণ বাংলা মত সহ উত্তম দাসের স্ত্রী শেখা দাসকে আটক করেছে। জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে ২১ এপ্রিল সন্ধ্যায় কালিগঞ্জ পৌরসভার ঢাকালিয়া পাড়া নামক এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাংলা মদ সহ উত্তম দাসের স্ত্রী শেখা দাস কে হাতেনাতে আটক করেছে।উল্লেখ্য কালিগঞ্জ শহরের ঢাকালিয়া পাড়া, ব্রিক ফিল্ড, নদীপাড়া, আড়পাড়া এলাকায় সঙ্ঘবদ্ধ মহিলারা বিভিন্ন নেশা জাত দ্রব্য বেচাকেনা করে। তাছাড়া ভারত থেকে চোরায় পথে আসা নেশা জাত দ্রব্য কালিগঞ্জ থেকে ছোট বড় চালান দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়