নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের ঘোপ জেলরোডের এমএন খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শরিফুল ইসলাম (৪৫) ও আছিয়া বেগম নামে এক অভিভাবক দম্পতিক মারপিটে জখমের অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের আরেক অভিভবকের বিরুদ্ধে। এই ঘটনায় কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
শরিফুল ইসলামের অভিযোগ তিনি ঘোপ সেন্ট্রাল রোডের একটি বাড়ির ভাড়াটিয়া। তার ছেলে খালিদ ইশা (৮) ওই স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষাথর্ী। তার ছেলে প্রায় সময় মারপিট করে একই বিদ্যালয়ের শিক্ষাথর্ী সোবহান (৮)। বিষয়টি তিনি স্কুলের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দেন। কিন্তু স্কুল কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেয়নি। গত ২৭ এপ্রিল বেলা ১২টার দিকে ফের খালিদ ইশাকে মারপিট করে শুনে তিনি স্কুলে যান এবং ওই শিশু ও তার পিতাকে নিষেধ করেন। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে তিনি ও তার স্ত্রী আছিয়া বেগম ওই স্কুলের মধ্যে যেতে চাইলে আসামি সোবহানের পিতাসহ অজ্ঞাত ৩/৪ সামনে থেকে তার গতিরোধ করে এবং কিল, ঘুষি, লাথি, চড় থাপ্পড় মারে। গেঞ্জি টেনে ছিড়ে ফেলে। এ সময় তার স্ত্রী ঠেকাতে গেলে তাক্রেও মারপিট করে। মাটিতে ফেলে শ্লীলতাহানী ঘটনায়। সে সময় চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা হুমকি দিয়ে চলে যায়। পরে তিনি থানায় গিয়ে লিখিত অবিযোগ করেন।

