রেজাউল করিম, লোহাগড়া
ঢাকা-বেনাপোল মহাসড়কের লোহাগড়া উপজেলার কালনা এলাকায় বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী শিশু সন্তান হাবিবা খানম (৩)নিহছে। এ সময় হাবিবার পিতা ও ভাই গুরুতর আহত হয়েছে। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্র্ড করা হয়েছে। সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের বাড়ী কাশিয়ানী উপজেলার পার করফা গ্রামে। জানা গেছে, সোমবার বিকালে কাশিয়ানী উপজেলার পার করফা গ্রামের নূর ইসলাম ছেলে সাজ্জাদ ও শিশু কন্যা হাবিবাকে সাথে নিয়ে মোটর সাইকেলযোগে লোহাগড়া থেকে বাড়ী ফিরছিলেন।তারা ঢাকা-বেনাপোল মহাসড়কের লোহাগড়া উপজেলার কালনা এলাকায় টাটা ইট ভাটার কাছে পৌছালে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস তাদের মোটর সাইকেলকে পিছন থেকে ধাক্কা দিলে শিশু হাবিবা ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হয় এবং পিতা ও ভাই গুরুতর আহত হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্র্ড করে। লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি তার চালককে আটক করা হয়েছে।

