৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে নির্মাণধীণ ঘরের মাটি চাপায় বিএনপি নেতা নিহত

সোহেল আহমেদ, কালিগঞ্জ
ঝিনাইদহ কালীগঞ্জের ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুল মান্নানের ছেলে বিএনপির ইউনিয়ন কমিটির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামের নির্মানধীন ঘরের মাটির চাপায় নিহত হয়েছে। শনিবার দুপুর ১টার সময় নজরুল ইসলাম (৫৫) তার নির্মাণধিন পাকা ঘরের ফাউন্ডেশনের ইটের গাঁথুনি মাটির চাপে ভেঙ্গে যায়।এ সময় সে নিজেই মাটি সরানোর কাজ করার সময় ঘরের মেঝেতে থাকা মাটি তার গায়ের উপর চাপা পড়ে। স্থানীয় লোকজন মাটির সরিয়ে উদ্ধারের চেষ্টাকালিন সময়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে মৃত উদ্ধার করে। এলাকাবাসী জানায় বিগত সরকারের আমলে তার বিরুদ্ধে একাধিক মামলা হওয়ায় সে বাড়িতে থাকতো না। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর সে নতুন পাকা বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। ফাউন্ডেশন তৈরি হওয়ার পর ঘরের মেঝেতে মাটি ভরাট করে কিন্তু ফাউন্ডেশনের ইটের গাঁথুনি মাটির চাপে কিছু অংশ ভেঙ্গে যাওয়ায় সে ওই সময় মাটি সরানোর কাজ শুরু করেন। মাটির সরানোর সময় সে মাটির নিচেই চাপা পড়ে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়