রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ায় ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রাহাজ কাজী নামে এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার পাঁচুড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। রাহাজ উপজেলার পাঁচুড়িয়া গ্রামের মৃত জয়নাল কাজীর ছেলে। তিনি ঢাকায় ব্রাক ব্যাংকে কর্মরত ছিলেন। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে,চাকরীর সুবাদে রাহাত কাজী ও তার স্ত্রী ঢাকাতে থাকতেন।স্ত্রীকে বাসায় রেখে গত বৃহস্পতিবার বাড়ীতে আসেন। শুক্রবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায় রাহাজ কাজী। শনিবার সকালে তার কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করতে থাকে। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যানের সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ রাহাজের মরদেহ উদ্বার করে।এ সময় একটি চিরকুট ও মোবাইল ফোন জব্দ করেছে। চিরকুটে পারিবারিক কলহের কারনে আত্মহত্যা ও মৃত্যুর পর পিতার কবরের পাশে দাফন করার কথা উল্লেখ রয়েছে বলে দাবি স্থানীয়দের। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশিকুর রহমান চিরকুট পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্বার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতার মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হবে।

