৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জের জুলাই আগস্ট বিপ্লবের সৈনিক মাথায় ইটের আঘাতে আহত

সোহেল আহমেদ, কালিগঞ্জ
ঝিনাইদহ কালীগঞ্জের জুলাই আগস্ট ছাত্র জনতার গণআন্দোলনের বীর সৈনিক হুচাইন আহমেদ বজ্রভাতে বিল্ডিং এর ইট মাথায় পড়ে মারাত্মকভাবে আহত হয়েছে। সংহীন অবস্থায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। গত মঙ্গলবার বেলা বারোটার সময় হঠাৎ কালো মেঘ তারপর বজ্রবৃষ্টি এ সময় সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রী কলেজের পুরাতন ভাঙ্গাচুরা বিল্ডিং থেকে পাশের সাত তলা বিল্ডিংয়ে যাওয়ার সময় বজ্রপাতে সাত তলা বিল্ডিং এর একটা ইট তার মাথার উপর পড়ে এবং সে আহত ও সংজ্ঞা হারিয়ে ফেলে । এ সময় কলেজের ছাত্র-শিক্ষক ও কর্মচারীরা তাকে উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। তার মাথায় ৪টি সেলাই দেওয়া হয়েছে। কিন্তু তার জ্ঞান না ফিরায় তাকে প্রথমে যশোর ২৫০ বেড হাসপাতালে, পরবর্তীতে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে ছাত্র সমন্বয়করা জানিয়েছেন। সে ঝিনাইদহ জেলার ছাত্র সমন্বয়ক পরিষদের যুগ্ন আহবায়ক এবং কালিগঞ্জ ইসলামী ছাত্রশিবিরের সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজ শাখার সভাপতি বলে জানা গেছে। তার বাড়ি কালিগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়