২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে পরীক্ষার হলে যেয়ে পরীক্ষার্থী জানতে পারল বিষয় পরিবর্তন!

সোহেল আহমেদ, কালীগঞ্জ
ঝিনাইদহ কালীগঞ্জে এসএসসি পরীক্ষায় কৃষিশিক্ষা পরীক্ষা দিতে যেয়ে জানতে পারে তার পরীক্ষার বিষয় পরিবর্তন হয়ে গার্হস্থ্য অর্থনীতি হয়েছে। আসমিন সুলতানা অথৈয় (রেজি নং- ২২১৩৫৭৫৬০১) । সেদিনের পরীক্ষা কোনভাবে শেষ করলেও বাসায় ফিরে আরো ভালোভাবে খোঁজ নিয়ে জানতে পারে তার আরও একটি বিষয়ও পরিবর্তন হয়ে রয়েছে। উক্ত বিষয় দুইটি বিদ্যালয়ে না থাকলেও পরীক্ষার্থীর আবেদন ছাড়াই কিভাবে পরিবর্তন হলো তা নিয়ে শিক্ষার্থী ও অবিভাকের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, অথৈয় ২০২৩-’২৪ শিক্ষাবর্ষে মানবিক বিভাগে নিবন্ধন করে। সে সময় তার পছন্দের বিষয় ছিল কৃষি শিক্ষা ও অর্থনীতি। সে নবম ও দশম শ্রেণীতে এ দুইটি বিষয়ে নিয়মিত পাঠ গ্রহণ সহ ক্লাসের বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করেছে । তাছাড়া টেস্টে ও প্রি টেস্ট তার পছন্দের কৃষি শিক্ষা ও অর্থনীতিতে পরীক্ষা দিয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ উদ্দেশ্য প্রণোদিতভাবে তার সাথে এমনটি করা হয়েছে। এ ব্যাপারে সলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিদৌরা আক্তার বলেন, বিষয় পরিবর্তনের ব্যপারে সে কিছুই জানেমা। কিন্তু কিভাবে এটা পরিবর্তন হলো তিনি তদন্ত করে ব্যবস্থা নেবেন।বিদ্যালয়টির পরিচালনা পরিষদের সভাপতি ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন, এব্যাপারে আমি অবগত নয়। তবে বিষয়টি খোজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়