৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল চায় এনসিপি

প্রতিদিনের ডেস্ক:
আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত সময়ের মধ্যে বাতিল করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পরদিন রোববার (১১ মে) সকালে ফেসবুকে এনসিপির অফিসিয়াল পেজে তিনি এ দাবি জানান।
নাহিদ ইসলাম লিখেছেন, বিপ্লবী ছাত্র-জনতাকে অভিনন্দন। সরকারকেও সাধুবাদ। দ্রুত সময়ের মধ্যে সব সিদ্ধান্তের বাস্তবায়ন চাই। তবে জুলাই ঘোষণাপত্র ও বিচার প্রশ্নে আমাদের সংগ্রাম জারি রাখতে হবে। সারাদেশের ফ্যাসিস্ট গণহত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।তিনি আরও জানান, নির্বাচন কমিশনকে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত সময়ের মধ্যে বাতিল করতে হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়