৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

পিএসএল নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোকে যে নির্দেশনা দিল কর্তৃপক্ষ

প্রতিদিনের ডেস্ক॥
পাকিস্তান ও ভারতের মধ্যে আনুষ্ঠানিক যুদ্ধবিরতির ঘোষণার পর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফের শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুদ্ধবিরতির ঘোষণার পরপরই পিএসএল কর্তৃপক্ষ ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে যোগাযোগ করে বিদেশি খেলোয়াড়দের দুবাইয়ে অবস্থান নিশ্চিত করতে বলেছে। পাশাপাশি স্থানীয় খেলোয়াড়দেরও প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। জিও নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পরপরই পিএসএল কর্তৃপক্ষ ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে যোগাযোগ করে। পাশাপাশি স্থানীয় খেলোয়াড়দের প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, সব দলকে ইসলামাবাদে জড়ো করে বাকি ম্যাচগুলো রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আয়োজনের কথা ভাবা হচ্ছে। এর আগে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে পিএসএলের দশম আসরের বাকি আটটি ম্যাচ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ পর্যন্ত পিএসএলের ২৭টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কোয়েটা গ্ল্যাডিয়েটরস ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে করাচি কিংস (১০ পয়েন্ট), তৃতীয় স্থানে ইসলামাবাদ ইউনাইটেড (১০ পয়েন্ট), এরপর লাহোর কালান্দার্স (৯ পয়েন্ট) এবং পেশোয়ার জালমি (৮ পয়েন্ট)। মুলতান সুলতানস ইতিমধ্যে প্লে-অফের দৌড় থেকে বাদ পড়েছে।

Previous article
গরমে প্রাণ জুড়াবে আনারসের পানীয় প্রতিদিনের ডেস্ক: গ্রীষ্মকালে ত্বকের যত্নে শুধু সানস্ক্রিনই যথেষ্ট নয়। দীর্ঘ সময় রোদের মধ্যে বাইরে থাকলে ত্বক পুড়ে যাওয়া, রুক্ষভাব কিংবা উজ্জ্বলতা হারানোর সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যা মোকাবিলা করতে দরকার ভিতর থেকে ত্বকের পরিচর্যা। এক্ষেত্রে একটি কার্যকরী ও প্রাকৃতিক সমাধান হতে পারে আনারস দিয়ে তৈরি পানীয়, যা নিয়মিত পান করলে ত্বক থাকবে উজ্জ্বল ও সুস্থ।এই পানীয়তে রয়েছে ভিটামিন সি, প্রদাহনাশক উপাদান ও বিপাকক্রিয়া ও রক্তসঞ্চালন বৃদ্ধিতে সহায়ক উপাদান। মাত্র ৭০ ক্যালোরির এই পানীয় শুধু ত্বকের জন্য নয়, পেটের স্বাস্থ্যও ভালো রাখে- যার উপর ত্বকের সুস্থতা অনেকটাই নির্ভরশীল।চলুন জেনে নিই কিভাবে বানাবেন- উপকরণ ১ কাপ ডাবের পানি, ১ কাপ টাটকা আনারসের টুকরা, ১ টেবিল চামচ কুচি করে রাখা আদা, ১টি লেবুর রস, ১ চিমটে পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, ১ চিমটে পরিমাণ গোলমরিচ গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ।কীভাবে তৈরি করবেন? ১. প্রথমে ব্লেন্ডারে আনারসের টুকরোগুলো ভালো করে ব্লেন্ড করুন। ২. এরপর তাতে ডাবের পানি, আদা, লেবুর রস, শুকনা মরিচ ও গোলমরিচ গুঁড়া এবং লবণ মিশিয়ে আবার ব্লেন্ড করুন। ৩. পানীয়টি গ্লাসে ঢালুন। তবে মনে রাখবেন, এটি ছাঁকবেন না। ছেঁকে নিলে আনারসের ফাইবার ও গুরুত্বপূর্ণ এনজাইম নষ্ট হয়ে যাবে, যা এই পানীয়ের পুষ্টিগুণের বড় অংশ।কখন খাবেন?এই পানীয় খালি পেটে খাওয়ার প্রয়োজন নেই। সকালের নাশতার ১.৫ থেকে ২ ঘণ্টা পর বা শরীরচর্চা করার পরে এটি খাওয়া যেতে পারে। এ সময় পান করলে এটি হজমে সহায়তা করে ও ত্বকে ভিতর থেকে উজ্জ্বলতা আনে।সতর্কতা যারা আনারস বা আদার প্রতি সংবেদনশীল, তাদের ক্ষেত্রে এই পানীয় খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রাকৃতিক উপায়ে ত্বক ও স্বাস্থ্যের যত্ন নিতে চাইলে, এই আনারসের পানীয় হতে পারে একটি সহজ ও স্বাস্থ্যকর সমাধান।
Next article

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়