৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

পেস বোলিং কোচ অ্যাডামসের বিদায় শন টেইট হতে পারেন উত্তরসূরি

প্রতিদিনের ডেস্ক॥
আন্দ্রে অ্যাডামসের সঙ্গে বিসিবির পথচলা শেষ হচ্ছে আগেই। তার চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত, কিন্তু পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তারও আগে বিসিবির পেস বোলিং কোচের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন তিনি। ২০২৩ সালে অ্যালান ডোনাল্ড দায়িত্ব ছাড়ার পর নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার অ্যাডামসকে নিয়োগ দিয়েছিল বিসিবি। তবে প্রায় দেড় বছর কাজ করার পর বোর্ড আর তাকে রাখার আগ্রহ দেখাচ্ছে না। এরই মধ্যে তার উত্তরসূরি নিয়েও বেশ অগ্রগতি হয়েছে। বোর্ড সূত্রে জানা গেছে, নতুন পেস বোলিং কোচ হিসেবে সবচেয়ে এগিয়ে আছেন অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার শন টেইট। দুর্দান্ত গতি এবং আগ্রাসী বোলিংয়ের জন্য পরিচিত টেইট অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ৩টি টেস্ট, ৩৫টি ওয়ানডে এবং ২১টি টি-টোয়েন্টি ম্যাচ। পাকিস্তান জাতীয় দলের সাবেক বোলিং কোচ টেইটের সঙ্গে বিসিবির আলোচনা অনেক আগেই শুরু হয়েছিল, বিশেষ করে সর্বশেষ বিপিএল চলাকালীন সময়ে। তখন তিনি চিটাগং কিংসের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। ২০২২ সালেও তার সঙ্গে আলোচনা হয়েছিল। গত বছরের শুরুতে নিজের নাম দিয়েও পরে তা সরিয়ে নিয়েছিলেন। তবে এবার সব দিক থেকেই আলোচনা ইতিবাচক। বিসিবি তাকে নিয়ে অনেকটাই এগিয়ে গেছে। চূড়ান্ত ঘোষণা খুব শিগগিরই আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Previous article
Next article
গরমে প্রাণ জুড়াবে আনারসের পানীয় প্রতিদিনের ডেস্ক: গ্রীষ্মকালে ত্বকের যত্নে শুধু সানস্ক্রিনই যথেষ্ট নয়। দীর্ঘ সময় রোদের মধ্যে বাইরে থাকলে ত্বক পুড়ে যাওয়া, রুক্ষভাব কিংবা উজ্জ্বলতা হারানোর সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যা মোকাবিলা করতে দরকার ভিতর থেকে ত্বকের পরিচর্যা। এক্ষেত্রে একটি কার্যকরী ও প্রাকৃতিক সমাধান হতে পারে আনারস দিয়ে তৈরি পানীয়, যা নিয়মিত পান করলে ত্বক থাকবে উজ্জ্বল ও সুস্থ।এই পানীয়তে রয়েছে ভিটামিন সি, প্রদাহনাশক উপাদান ও বিপাকক্রিয়া ও রক্তসঞ্চালন বৃদ্ধিতে সহায়ক উপাদান। মাত্র ৭০ ক্যালোরির এই পানীয় শুধু ত্বকের জন্য নয়, পেটের স্বাস্থ্যও ভালো রাখে- যার উপর ত্বকের সুস্থতা অনেকটাই নির্ভরশীল।চলুন জেনে নিই কিভাবে বানাবেন- উপকরণ ১ কাপ ডাবের পানি, ১ কাপ টাটকা আনারসের টুকরা, ১ টেবিল চামচ কুচি করে রাখা আদা, ১টি লেবুর রস, ১ চিমটে পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, ১ চিমটে পরিমাণ গোলমরিচ গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ।কীভাবে তৈরি করবেন? ১. প্রথমে ব্লেন্ডারে আনারসের টুকরোগুলো ভালো করে ব্লেন্ড করুন। ২. এরপর তাতে ডাবের পানি, আদা, লেবুর রস, শুকনা মরিচ ও গোলমরিচ গুঁড়া এবং লবণ মিশিয়ে আবার ব্লেন্ড করুন। ৩. পানীয়টি গ্লাসে ঢালুন। তবে মনে রাখবেন, এটি ছাঁকবেন না। ছেঁকে নিলে আনারসের ফাইবার ও গুরুত্বপূর্ণ এনজাইম নষ্ট হয়ে যাবে, যা এই পানীয়ের পুষ্টিগুণের বড় অংশ।কখন খাবেন?এই পানীয় খালি পেটে খাওয়ার প্রয়োজন নেই। সকালের নাশতার ১.৫ থেকে ২ ঘণ্টা পর বা শরীরচর্চা করার পরে এটি খাওয়া যেতে পারে। এ সময় পান করলে এটি হজমে সহায়তা করে ও ত্বকে ভিতর থেকে উজ্জ্বলতা আনে।সতর্কতা যারা আনারস বা আদার প্রতি সংবেদনশীল, তাদের ক্ষেত্রে এই পানীয় খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রাকৃতিক উপায়ে ত্বক ও স্বাস্থ্যের যত্ন নিতে চাইলে, এই আনারসের পানীয় হতে পারে একটি সহজ ও স্বাস্থ্যকর সমাধান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়