নিজস্ব প্রতিবেদক
যশোর থেকে অপহরণের শিকার স্কুলছাত্রীকে কোটচাঁদপুর থেকে উদ্ধার করলো পুলিশ। ১৪ মে মধ্যরাতে যশোরের একদল পুলিশ কোটচাঁদপুর পৌর বাজার এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করে ওই ছাত্রীকে উদ্ধার করেন। এরআগে ১০ মে কোচিং থেকে ফেরার পথে রামনগর নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ওই শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায় ইমামুল নামের এক যুবক। অভিযুক্ত ও আটক ইমামুল রাজারহাট গোপালপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ওই ছাত্রীসহ ৩ জনকে আটক করে পুলিশ। পরে মেয়েটিকে তার পরিবারের জিম্বায় দেয়া হয়। পরে আদালত আসামি দু’জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরআগে ইমামুল, তার ভাই নয়ন ও মা সালেহার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আলমগীর হোসেন জানান, তথ্য প্রযুক্তির সহযোগিতায় ইমামুলের অবস্থান শনাক্ত করা হয়েছিল। পরে ওই ছাত্রীকে উদ্ধার করি। অপহরণের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। অপর আসামিদের আটকের চেষ্টা চলছে। ওই কিশোরীও অপহরণের বিষয়টি স্বীকার করেন।

