১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে ২৫ দফা দাবিতে সূর্যোদয়ের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক সংস্কারের দাবিতে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন করেছে সূর্যোদয় সমাজ কল্যাণ ও স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির ব্যানারে অনুষ্ঠিত শান্তিপূর্ণ কর্মসূচিতে ক্ষুদ্র ব্যবসায়ী, নতুন উদ্যোক্তা, শিক্ষক ও সাধারণ মানুষের পক্ষে নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন সূর্যোদয় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রবিউল ইসলাম, উপদেষ্টা মো. ফারুক হোসেন, সদস্য মো. টিটু হোসেন ও কোষাধ্যক্ষ আবু সিদ্দিক শিপন প্রমুখ। মানববন্ধনে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে ২৫ দফা দাবি পেশ করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য কিছু হচ্ছে ,নির্দলীয়ভাবে জনপ্রতিনিধি নির্বাচন, এক বছরের জন্য ঋণের কিস্তি স্থগিত ও বিনা সুদে নতুন ঋণ রেশনে ন্যায্যমূল্যে পাঁচটি নিত্যপণ্য সরবরাহ নতুন উদ্যোক্তাদের জন্য বিনা সুদে ৫ লক্ষ টাকা ঋণ দেয়া, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও নিরাপত্তা খাতে মৌলিক সংস্কার সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত মাদক ও ভিক্ষাবৃত্তি নির্মূল করাও দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক “গোপন সরকার” গঠন। মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ জানান, এই দাবিগুলোর বাস্তবায়ন হলে দেশে একটি মানবিক, স্বচ্ছ ও উন্নয়নমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়