৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

রেললাইনের পাশে যুবকের পড়ে থাকা মরদেহের পরিচয় মিলেছে

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়া উপজেলার সারুলিয়া গ্রামের রেললাইনের পাশে পড়ে থাকা রক্তাক্ত অবস্থায় বিশ বছর বয়সী যুবকের মরদেহটির অবশেষে পরিচয় মিলেছে। সোমবার দুপুরে তথ্য প্রযুক্তির সহায়তায় মরদেহটির পরিচয় শনাক্ত করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর। নিহত যুবকের নাম সোহানুর রহমান সজীব (২০) সে জামালপুর জেলার সদর উপজেলার ফুলবাড়ি গ্রামের মৃত নুরুল ইসলাম বাচ্চুর ছেলে। পুলিশও এলাকাবাসী সুত্রে জানা গেছে, নড়াইলের লোহাগড়া উপজেলার সারুলিয়া এলাকায় রেল লাইনের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত এক যুবকের (২০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সারুলিয়া গ্রামের ঢাকা- নড়াইল-খুলনা-বেনাপোল রেললাইনের পাশে ওই যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। জানা গেছে , সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের ঢাকা-খুলনা-বেনাপোল রেললাইনে পাশ দিয়ে স্থানীয় লোকজন হাটার সময় এক যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে লোহাগড়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। পরে পুলিশে খবর দিলে লোহাগড়া থানা পুলিশ সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তবে মরদেহটির পরিচয় না পাওয়ায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর এর একটি দল লোহাগড়া থানায় এসে তথ্য প্রযুক্তির সহায়তায় মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা করে ও পরিচয় শনাক্ত করতে সক্ষম হন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন,পরে পিবিআই ও থানা পুলিশ মরদেহটির পরিচয় শনাক্ত করে। মরদেহটি রেলের জায়গাতে পাওয়া গেছে যে কারণে জিআরপি পুলিশের খুলনা থানাকে অবহিত করা হলে তারা এসে মরদেহটি নিয়ে যায়। এ ঘটনায় জিআরপি থানা পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়