প্রতিদিনের ডেস্ক:
জরুরি যৌথসভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার (২০ মে) দুপুর ২টার দিকে রাজধানীর নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হবে।বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্যনিশ্চিত করেন।সভায় সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এতে উপস্থিত থাকবেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি/সাধারণ সম্পাদক/আহ্বায়ক/সদস্য সচিবরা।যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব।
