বিএনপিপন্থি উপদেষ্টাদের পদত্যাগ দাবি এনসিপির

প্রতিদিনের ডেস্ক:
আইন, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাকে বিএনপিপন্থি আখ্যা দিয়ে পদত্যাগ দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।বুধবার (২১ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুউদ্দীন পাটওয়ারী এই দাবি জানান। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে জাতীয় নাগরিক পার্টি মহানগর উত্তর এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।আইন উপদেষ্টা আসিফ নজরুল ও অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সমালোচনা করে নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, উপদেষ্টারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছেন, তাদের পদত্যাগ করাতে বাধ্য হবো।তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি গুঁড়িয়ে দিতে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ ও অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ কাজ করছেন। আইন মন্ত্রণালয় গুঁড়িয়ে দিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল কাজ করছেন।পাটোয়ারী বলেন, আসিফ নজরুল-সালেহউদ্দিন আহমেদের পদত্যাগ চাইতে বাধ্য হবো। জনগণ যেভাবে ছুড়ে ফেলেছে আপনাদের ছুড়ে ফেলা হবে।ইসি পুনর্গঠন ছাড়া এনসিপি কোনো ভোট করতে দেবে না। ইসি বিএনপির দলীয় কার্যালয় হিসেবে কাজ করছে। রক্তের ম্যানডেট নিয়ে বিএনপির পক্ষে কাজ করতে পারেন না। ইসিকে আগে স্থানীয় নির্বাচন করার সিদ্ধান্ত নিতে হবে।বিভিন্ন জায়গায় দালাল চক্র দখল করছে। উপদেষ্টা প্যানেল থেকে বিএনপিপন্থিদের বের করে দেন। তিনি আরো বলেন, বিএনপি লাশের রাজনীতি শুরু হয়েছে। আওয়ামী লীগের টাকায় বিএনপি বড় বড় কথা বলে। আওয়ামী লীগের টাকায় বিএনপি নগর ভবন বন্ধ করছে।বাংলাদেশে মুজিবীয় সংবিধান চলবে না।সালেহউদ্দিন আহমেদকে ভারতের দালাল অ্যাখ্যা দিয়ে এনসিপির এই নেতা বলেন, আপনি দেশ ধ্বংস করছেন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে না। সালেহউদ্দিন ভারতের প্রেসক্রিপশনে কাজ করছে।আইন উপদেষ্টাকে উদ্দেশ্য করে নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, আসিফ নজরুল জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করছে। জনগণের রক্তের সঙ্গে তিনি বেইমানি করছেন। জুলাই ঘোষণাপত্র না দিলে আপনি দেশে থাকতে পারবেন না।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়