যশোরে ছুরিকাঘাতের ঘটনায় যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
যশোরে মুদি ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক শ্যামল ইসলাম যশোর সদর উপজেলার তালবাড়িয়া গ্রামের মফিজুর রহমানের ছেলে। এ ঘটনায় শ্যামলসহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন ব্যবসায়ী মালিয়াট গ্রামের হাফেজ মহাসিন উদ্দীন। মামলায় তিনি উল্লেখ করেন, মালিয়াট দক্ষিনপাড়ায় তার মুদি দোকান রয়েছে। গত ১৬ মে রাত ৯টায় শ্যামলসহ অন্যআসামিরা তার দোকানে আসে। এসে সিগারেট চান তারা। কিন্তু দোকানে সিগারেট বিক্রি করা হয়না বলে জানানো হয়। পরে একটি চিপস নেয় তারা। দোকানের পাশে দাড়িয়ে খেতে থাকে। মহাসিন দোকান বন্ধ করার জন্য সার্টারের তালা লাগাতে যায় এমন সময় শ্যামল তার কাছে থাকা চাকু দিয়ে মহাসিনের বুকে আঘাত করে। এসময় রক্তাক্ত জখম হন মহাসিন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে আসামিরা পালিয়ে যায়। স্থানীয়রা মহাসিনকে উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসা শেষে যশোরে এসে থানায় এ মামলা করেন। তিনি আরও উল্লেখ করেন, শ্যামলে সাথে তার শক্রতা চলছিলো। তার জেরে এ হামলা চালানো হয়েছে। এ বিষয়ে কোতোয়ালি থানার এসআই আল আমিন হোসেন জানান, পালাবাড়ি এলাকা থেকে বুধবার দুপুরে তাকে আটক করা হয়। বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়