প্রতিদিনের ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এক জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে। শনিবার (৪ জুলাই) বিকেল ৫টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে।এনসিপির মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়েছে।মিডিয়া সেল জানায়, সংবাদ সম্মেলনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদসহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত থাকবেন।তবে কোন বিষয়ে কথা বলতে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে তা নিয়ে মিডিয়া সেল থেকে কিছু জানানো হয়নি।
