২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

পুলিশের ওপর হামলা: বিড়াল ‘গ্রেফতার’!

প্রতিদিনের ডেস্ক
সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের এক পুলিশ স্টেশনে ঘটেছে এক অবাক করা ঘটনা। এক ব্যক্তি একটি হারিয়ে যাওয়া বিড়ালকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। একপর্যায়ে থানার পুলিশ একাধিক সদস্যকে কামড়ানোর কারণে সেই বিড়ালটি গ্রেফতার করা হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এবং ব্যাপক হাস্যরসের জন্ম দিয়েছে। ওই পুলিশ স্টেশনের কর্মকর্তা দা পারিন্দা পাকিসুক গ্রেফতার হওয়া বিড়ালের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পাকিসুক জানান, আমেরিকান শর্টহেয়ার জাতের বিড়ালটি কেউ থানায় নিয়ে আসে এবং পুলিশ সদস্যরা তাকে সাদর অভ্যর্থনা জানিয়ে যত্ন নেওয়া শুরু করেন। কিন্তু কৃতজ্ঞতা প্রকাশের বদলে ওই বিড়ালটি একাধিক পুলিশ কর্মকর্তাকে আঁচড় ও কামড়াতে শুরু করে। থাই সংবাদমাধ্যম খাওশদ ইংলিশ জানায়, বিড়ালটির নাম নুব টাং; যার অর্থ ‘টাকা গোনা’। ফেসবুকে দেওয়া এক পোস্টে পাকিসুক লেখেন, ‘এই বিড়ালের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়