১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

বিএনপি নেতা হত্যার ঘটনায় জামায়াতের নিন্দা

প্রতিদিনের ডেস্ক:
রাজধানীর মধ্য বাড্ডার গুদারাঘাট এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন। এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।সোমবার (২৬ মে) এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান। বিবৃতিতে তিনি বলেন, গতরাত ১২টার দিকে রাজধানী ঢাকার বাড্ডা থানার গুদারাঘাট এলাকায় গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধনকে দুর্বৃত্তরা নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।তিনি আরও বলেন, যে কোনো হত্যাকাণ্ড অত্যন্ত নিন্দনীয়। দেশের নাগরিকদের জান-মাল রক্ষা করা সরকারের দায়িত্ব। আমরা আশা করি সরকার জনগণের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন কামরুল আহসান সাধনের হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবিও জানান তিনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়