কালীগঞ্জে দিন-দুপুরে দুর্ধর্ষ চুরি

সোহেল আহমেদ, কালিগঞ্জ
ঝিনাইদহ কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া গ্রামের প্রবাসী তানভীর এর বাড়িতে দিনের বেলায় চুরি সংগঠিত হয়েছে। চোরেরা স্বর্ণ অলংকার, নগর টাকা,ও মোবাইল নিয়ে গেছে। জানা গেছে মঙ্গলবার সকাল ১০টার সময় দক্ষিণ বলিদাপাড়া গ্রামে প্রবাসী তানভীরে বাড়িতে কেউ না থাকায় মোটরসাইকেলে হেলমেট পড়া ৩ জন চোর ওই বাড়িতে প্রবেশ করে আলমারি ভেঙ্গে ৩ ভরি সোনা নগদ ৭ হাজার টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পরেই প্রবাসীর স্ত্রী নাজমা বেগম বাড়িতে এসে দেখতে পায় আলমারি ভেঙ্গে এসব মালামাল নিয়ে গেছে। নাজমা বেগম বাদি হয়ে অজ্ঞাত ৪ জনকে আসামি করে কালিগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন । ওসি তদন্ত মাজারুল হক জানান পুলিশ ঘটনাস্থলে গেছে এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়